দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে। এসব বদলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে করা হয়েছে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ রয়েছে।
এর মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ বিচারককে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ে আইনসংক্রান্ত পদে বদলি করা হয়েছে।
চিফ লিগ্যাল এইড অফিসার নিয়োগ
আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ রাহেলা পারভীনকে কিশোরগঞ্জ, আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ ফাতেমা তুজ জোহরা মুনাকে মুন্সিগঞ্জ, নরসিংদীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. তারেক আজিজকে নরসিংদী, জয়পুরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ জান্নাতুল রাফিন সুলতানাকে জয়পুরহাট, কুড়িগ্রামের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কনক বড়ুয়াকে কুড়িগ্রাম, দিনাজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ ফাতিমা খাতুনকে দিনাজপুর, আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ সাবিনা ইয়াসমিনকে মাগুরা এবং ময়মনসিংহের যুগ্ম জেলা ও দায়রা জজ তারিকুল ইসলামকে ঝিনাইদহের চিফ লিগ্যাল এইড অফিসার করা হয়েছে।
এদিকে, কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে কুষ্টিয়া, আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ মোছা. আসমা মাহমুদকে চাঁপাইনবাবগঞ্জ, আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ তানিয়া ইসলামকে ঢাকা মহানগর, আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ মোছা. নাসিমা খাতুনকে ময়মনসিংহ, বান্দরবানের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদ হাসানকে কক্সবাজার, চট্টগ্রামের মানি লোন কোর্টের যুগ্ম জেলা জজ মো. হাসিবুল হাসানকে যশোর, নড়াইলের যুগ্ম জেলা ও দায়রা জজ শারমিন সুলতানা সুমিকে রাজবাড়ী এবং খাগড়াছড়ির যুগ্ম জেলা ও দায়রা জজ শ্রী জ্ঞান তঞ্চঙ্গ্যাকে বান্দরবানের চিফ লিগ্যাল এইড অফিসার করা হয়েছে।
জেলা জজ পর্যায়ে বদলি
সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) স্বপন কুমার সরকারকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা, ঝিনাইদহের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. মাসুদ আলীকে আইন ও বিচার বিভাগের উপসচিব, পাবনার পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা জজ) মো. ফেরদৌস ওয়াহিদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগে সংযুক্ত জেলা জজ সোনিয়া আহমেদকে আইন ও বিচার বিভাগের ডেপুটি সলিসিটর করা হয়েছে।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (জেলা জজ) আল আসাদ মো. আসিফুজ্জামানকে মুন্সিগঞ্জের জেলা জজ, যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা জজ) মো. মাইনুল হককে নোয়াখালীর জেলা জজ, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক (জেলা জজ) মো. মনিরুজ্জামানকে বগুড়ার জেলা জজ এবং রংপুরের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ) মো. বদরুল আলম ভূঞাকে ফেনীর জেলা জজ করা হয়েছে।
মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ আসসামস জগলুল হোসেনকে বরিশালের জেলা জজ, বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহা. রকিবুল ইসলামকে শরীয়তপুরের জেলা জজ, শরীয়তপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) বেগম লায়লাতুল ফেরদৌসকে ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল নম্বর-২-এর সদস্য (জেলা জজ), ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা জজ) বেগম রোকেয়া রহমানকে শরীয়তপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এবং ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ) বেগম ফারহানা ফেরদৌসকে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) করা হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিশেষ জজ (জেলা জজ) মো. জাকারিয়া হোসেনকে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা জজ) মো. হামিদুল ইসলামকে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিশেষ জজ (জেলা জজ), পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মেহেদী আল মাসুদকে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এস এম মনিরুজ্জামানকে যশোরের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), আইন ও বিচার বিভাগের উপসচিব (যুগ্ম সচিব পদমর্যাদায়) (জেলা জজ) শাহরিয়ার আরাফাতকে আইন কমিশনের মুখ্য গবেষণা কর্মকর্তা এবং একই বিভাগের উপসচিব (যুগ্ম সচিব পদমর্যাদায়) (জেলা জজ) মুহাম্মদ জাকারিয়্যাকে ঝালকাঠির পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা জজ) করা হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিশেষ জজ (জেলা জজ) বেগম আয়শা নাসরীনকে পটুয়াখালীর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), শরীয়তপুরের জেলা জজ মো. সোলায়মানকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), মুন্সিগঞ্জের জেলা জজ ফারুক আহমেদকে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা জজ), বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (জেলা জজ) মোহাম্মদ ফারুককে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জয়নাল আবেদীনকে কক্সবাজারের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা জজ) বেগম লুবনা জাহানকে চাঁদপুরের পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা জজ) এবং তথ্য মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (জেলা জজ) মো. মাসুদ পারভেজকে গাজীপুরের পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা জজ) করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা জজ) শিহাবুল ইসলামকে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা জজ), বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীকে পিরোজপুরের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (বর্তমানে আইন ও বিচার বিভাগে ন্যস্ত) আ. ছালাম খানকে ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ), ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মামুনুর রশিদকে বরিশাল শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) এবং আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মো. আমিনুল হককে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিনকে লক্ষ্মীপুরের পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ), ফেনীর জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবীকে বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), গাজীপুরের পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোস্তফা শাহরিয়ার খানকে বরগুনার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এবং বরিশালের জেলা ও দায়রা জজ শেখ ফারুখ হোসেনকে আইন কমিশনের সচিব করা হয়েছে।