কুড়িগ্রামে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর সড়কে ধরলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর বাজার এলাকার নুর ইসলামের ছেলে খালিদ রহমান (২১) এবং একই এলাকার আফছার উদ্দিনের ছেলে ফারুক হোসেন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে এখনও আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।