পাবনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা রহমান () মাহফুজ () নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রাম এলাকায় ঘটনা ঘটে।

নিহত হুজাইফা ওই গ্রামের মজিবর রহমানের ছেলে এবং মাহফুজ রুবেল হোসেনের ছেলে। তারা পরস্পরের প্রতিবেশী সমবয়সী ছিল।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দুপুর ৩টার দিকে স্থানীয় জনু মেম্বারের পুকুরে গোসল করতে যায় দুই শিশু। তারা সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর পুকুরের পানিতে দুই শিশুর মরদেহের সন্ধান পান স্বজনরা। পরে তাদের উদ্ধার করে দ্রুত আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।