গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের শিবগাতি স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাসের অন্তত ২০ জন যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাগামী দোলা পরিবহন ও গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি রাস্তার খাদে পড়ে যায়।

গোপালগঞ্জে দুর্ঘটনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়

এতে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত এবং বাস-প্রাইভেটকারের ২০ যাত্রী আহত হন। আহতদেরকে কাশিয়ানী স্বাস্থ্য কেন্দ্র, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো করা হয়েছে।