অক্টোবরের শেষে আসছে ঘূর্ণিঝড়

অক্টোবরের শেষে বৃষ্টিপাত কমলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে এসব বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

তবে সম্ভাব্য কোনো ঘূর্ণিঝড় কোথায় সৃষ্টি হবে, সেটির গতিপথ কী হবে, কিংবা বাংলাদেশে এর প্রভাব পড়বে কি না, তা এখনই নির্দিষ্ট করে বলার সুযোগ নেই।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে সাধারণত মৌসুমি বায়ু আসার আগে এবং মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পরের সময়টিতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা থাকে।