ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন বার্তা আইভ্যাকের

ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটি নতুন বার্তা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়।

আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রতি বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতার ওপর এটি নির্ভর করবে।  

আইভ্যাক বলছে, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা স্লট খোলা থাকে।  

একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা শুধু পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুক করতে পারবেন।