হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৩৯৩ জন। 

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ৩২ জন। 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনার।  

একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১০২ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ২৯১ জনের শরীরে। 

চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯১০ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ লাখ ৯৯ হাজার ১৩ জন।

এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।