দেশে গত ২৪ ঘণ্টায় হামে ২ জন ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত।
এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৩৬ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, সিলেটে একজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে। হামে নিশ্চিত মৃত্যু হয়েছে দুইজনের, তারাও ঢাকা বিভাগের বাসিন্দা।
একই সময়ে নতুন করে ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জন।