ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত ২৮ কেন্দ্র থেকে ফলাফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।
২৮ কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ৩১ হাজার ৮৮১ ভোট। এদিকে তার নিকটতম প্রার্থী জামায়াত জোটের দেলাওয়ার হোসেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ২৮ কেন্দ্রে পেয়েছেন ১৩ হাজার ১৫৮ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে জেলা রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল জানান।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।
এদিকে, ঠাকুরগাঁও-১ আসনের ১৭টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ৫ প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।