গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিক নিহত

গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মানাধীন ভবনের সেফটিক ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাকিবের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।

গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোড় এলাকায় নির্মানাধীন তিনতলা ভবনের নিচতলায় সেফটিক ট্যাংকের উপর নির্মিত দুটি ঘর পোশাক কর্মীর কাছে ভাড়া দেয়া হয়েছিল। ওই কক্ষে সাকিবসহ তার আরও দুইজন কর্মী থাকতো। শুক্রবার সকালে হঠাৎ সেফটিক ট্যাংকি বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। বিস্ফোরণে ঘরের দরজা, জানালা ক্ষতিগ্রস্থ হয়।

এ ঘটনায় তার দুই সহকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেলেও এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেন নি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।