ডেঙ্গুতে মোট প্রাণহানি ৪১৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৩৩ জন। 

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪১৯ জন মারা গেছেন। 

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৫ হাজার জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া একজন খুলনা বিভাগের।