নেত্রকোণার ১১ বছরের সেই মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে আমান উল্লাহ মাহমুদী নামে শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় দেন।

মামলার অপর আসামি ‘সাগর হুজুরের’ ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে আদালত খালাস দিয়েছেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৮ অক্টোবর নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালামের আদালতে যুক্তিতর্ক শেষে এ দিন নির্ধারণ করা হয়।

বিস্তারিত আসছে.....