কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেলে আগুন লেগেছে। ঘটনার সময় হোটেলটিতে শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকার কক্স অ্যাম্বাসেডর হোটেলের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলটিতে থাকা শতাধিক পর্যটক বেরিয়ে রাস্তায় অবস্থান নেন। আশপাশের হোটেলগুলোর পর্যটক ও স্থানীয় বাসিন্দারাও আতঙ্কে রাস্তায় নেমে আসেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, “হোটেলটির অষ্টম তলার একটি কক্ষের এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।“
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল কক্স অ্যাম্বাসেডরের অষ্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলটিতে থাকা শতাধিক পর্যটককে নিরাপদে বের করে আনা হয়। সতর্কতা হিসেবে আশপাশের হোটেলের পর্যটক ও স্থানীয় বাসিন্দারাও সড়কে নেমে আসেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের অষ্টম তলার একটি কক্ষের এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি এখন স্বাভাবিক।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারের পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ১০ নভেম্বর ভোরে কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লেগে অন্তত চারটি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে ২৩ অক্টোবর সুগন্ধা পয়েন্টের আবাসিক হোটেল সি প্রিন্সেসে আগুন লাগে। তবে দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষতি এড়ানো যায়।
সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে ১৭ অক্টোবর, উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকার টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। কাঠ, বাঁশ ও টিনে তৈরি দোতলা ওই স্থাপনায় আগুনে অন্তত ১১ জনের মৃত্যু হয়, আহত হন আরও কয়েকজন। ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডে কক্সবাজারের হোটেল-মোটেল, রিসোর্টসহ পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এসব প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি প্রস্তুতি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।