রাজধানীর ডেমরায় একটি কাগজের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মোহাম্মদ রাকিব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১০টা ৪৮ মিনিটের দিকে ডেমরা এলাকার একটি পেপার কারখানায় আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।