ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, প্রায় ৭০ কারখানায় ছুটি

বেতন বাড়ানোর দাবি জানিয়ে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। 

মঙ্গলবারের (১৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বিক্ষোভকারী শ্রমিকরা গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে মিছিল শুরু করে। তবে দুপুর আড়াইটার পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

পরে, মহাসড়কের আশপাশের যেসব পোশাক কারখানা রওয়ছে ওইসব পোশাক কারখানার গেইটে গিয়ে হামলা করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে প্রায় ৭০টি কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করে। 

ছুটি দেওয়া কারখানাগুলো হলো- গাজীপুরের হোপলোন অ্যাপারেলন্স লিমিটেড, মাসকো কটন লিমিটেড, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-১, মাসকো জি-২, জারমস ইন্ডাস্ট্রিস লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক্স, জি জে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স, সেটান-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এসএস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড, টিএমএসএস এ্যাপারেন্স লিমিটেড, টিপিও গার্মেন্টস, স্পিরিট গার্মেন্টস, সিভিউ গার্মেন্টস, পার্কভিউ গার্মেন্টস, টি জে সোয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, টাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সোয়েটার, এসএস সোয়েটার, লাকি স্টার গার্মেন্টস, এমএইচসি অ্যাপারেলস লিমিটেড, এইচ বি এস গার্মেন্টস, রয়েল ফুটওয়্যার, এসকে ট্রীম গার্মেন্টস, ওরিয়েন্ট সোয়েটার, রিপন গার্মেন্টস, এ ই সি অ্যাপারেলস লিমিটেড, জি এবং ফ্যাশন লিমিটেড, কে এ ডিজাইন, নিউ আর জি, তোসুকা অ্যাপারেলস লিমিটেড, কটন ক্লোথিন বিডি লিমিটেড, মার্চস্টিস গার্মেন্টস, আজম ফুট, ইকো টেক্স লিমিটেড, মাসকো পিকাসু গার্মেন্টস, এন্টাস ডিজাইন লিমিটেড, টঙ্গী এলাকার কন্চেপ্ট নিটিং লিমিটেড, মিম ফ্যাসন লিমিটেড, বারাকা ফ্যাসন লিমিটেড, বিল্লা ট্রেড লিমিটেড, ডি.এইচ গ্লোবাল লিমিটেড, নিট বাজার লিমিটেড, তামিসনা এ্যাপারেলস লিমিটেড, প্যানাজিয়া ফ্যাসনওয়্যার লিমিটেড, ভবানীপুর এলাকার এনএজেড গ্রুপের ফকিরা গার্মেন্টস, আরএমজি গার্মেন্টস, বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস গার্মেন্টস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস, শ্রীপুরের এমএইচসি গার্মেন্টস, মেঘনা গ্রুপের সাবলাইন পোশাক কারখানা। 

বিক্ষোভকারী শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার, মেম্বারবাড়ী. শিরিরচালা, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল কিছুটা সময় বন্ধ হয়ে যায়। 

পরে, খবর পেয়ে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দফায় দফায় মহাসড়ক অবরোধ করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

গাজীপুরের বাঘের বাজার এলাকায় দায়িত্বরত শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, ‘‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ করে বিভিন্ন কারখানার শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। তবে ধীর গতি রয়েছে।’’