বিএনপির মিছিলে দুর্বৃত্তদের হামলা, নিহত ২

নড়াইলের কালিয়া উপজেলা সদরে বিএনপির মিছিলে দুর্বৃত্তদের হামলায় দু’জন নিহত হয়েছেন। 

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কৃষক দলের উপজেলা সাধারণ সম্পাদক শাহিন শেখ (৪০)  ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ইদ্রিস আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মোটর সাইকেল বহর নিয়ে প্রতিবাদ মিছিল বের করে। 

এ মিছিল থেকে পেছনের দিকে কয়েকজন একটু পিছিয়ে পড়ে। এ অবস্থায় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় ২টি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। 

এরপর আহত দুজনকে খুলনার দু’টি হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে প্রাথমিক পরীক্ষার পর তাদেরকে মৃত ঘোষণা করা হয়। 

দুইজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বৃহস্পতিবারে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া