তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে রবিবার (২২ নভেম্বর) সকালে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিকদের।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্বাভাবিক সময়ের মতই বিভিন্ন এলাকা থেকে কারখানার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শান্তিপূর্ণভাবে প্রবেশ করছেন নিজ নিজ কারখানাগুলোতে।
যদিও গতকাল সপ্তাহের প্রথম দিনও তুলনামূলক শান্ত ছিল শিল্পাঞ্চলের পরিস্থিতি তবুও বিচ্ছিন্ন কিছু ঘটনার জেরে আজও বন্ধ রয়েছে ২৩ টি পোশাক কারখানা। এর মধ্যে ২১ টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় 'নো ওয়ার্ক, নো পে'র ভিত্তিতে বন্ধ রয়েছে। এছাড়াও শ্রমিকরা কাজ না করায় আরও দুটি কারখানা আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া।
শিল্প পুলিশ অবশ্য বলছে তারা সকালের শান্তিপূর্ণ এই পরিবেশ অব্যাহত থাকার বিষয়ে আশাবাদী, তবে সেটি নির্ভর করবে শ্রমিকরা উৎপাদন কার্যক্রমে কতটা যুক্ত হচ্ছেন সেটির উপর।
যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্যান্য দিনের মত আজও শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রা