চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু নয়

“মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে আনতে এয়ারক্রাফট পাঠানোর আবদার একটি নজিরবিহীন ঘটনা। শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু নয়” বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মুখপাত্র এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। 

এসময় সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, “পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগ সদস্যদের সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে।”