সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং ৯৭৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মারা যাওয়া দুই জনই ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫৩২ জনের মৃত্যু হলো।
রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬২ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৯৫ জন, চট্টগ্রামে ১৪০ জন, খুলনায় ১২০ জন, ময়মনসিংহে ৫৯ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ৪৭ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন।
চলতি বছ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৪ হাজার ১৬৮ জন।