করোনাভাইরাসে দেশে একজনের মৃত্যু, শনাক্ত ৩৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৩১ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জনে। 

সোমবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৩৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৬৩%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৮৪%।