বিশ্ব পরিবেশ দিবসে দূষণমুক্ত নদীর দাবিতে “বুড়িগঙ্গায় গণগোসল” নামে একটি ব্যতিক্রমী আয়োজন নিয়ে আসছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। বুড়িগঙ্গার পানিকে গোসলের উপযোগী করা, দূষণমুক্ত পরিবেশ তৈরি এবং বুড়িগঙ্গার নদী দূষণের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।
রবিবার (৫ জুন) সকালে মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় আয়োজিত এই গণগোসল অনুষ্ঠানে নদীপাড়ের মানুষ, কর্তব্যরত ব্যক্তিবর্গ, পরিবেশকর্মী, গবেষক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, যুব নেতৃবৃন্দ, সেলিব্রেটি ও মিডিয়া কর্মীসহ কয়েকশ মানুষ উপস্থিত থাকবেন।
কর্মসূচির উদ্বোধন করবেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
আরও পড়ুন- বুড়িগঙ্গায় ডুবে প্রাগে পৌঁছে গেলেন ক্রিস হেমসওয়ার্থ!
বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, জেসিআই ঢাকা নর্থ, ও রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার এই গণগোসলের আয়োজন করেছে।
অংশীদার হিসেবে থাকছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ গবেষণা কেন্দ্র, নদী যাত্রিক, ক্যাচ বাংলাদেশ, নদী টিভি, বুড়িগঙ্গা রিভার কোয়ালিশন, গ্রিন সেভার্স, কানেক্ট ৩৬০, সবুজ পাতা, রিভার বাংলা, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, জেন ল্যাব, ও ঢাকা ইয়ুথ ক্লাব।