‘নারীর ক্ষমতায়ন সমৃদ্ধ করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে অগ্রযাত্রা’ বিষয়ক সম্মেলন

ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ও নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্রনিংগেনের যৌথ আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘‘নারীর ক্ষমতায়ন সমৃদ্ধ করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দিকে অগ্রযাত্রা'' বিষয়ক সম্মেলন।

সম্মেলনের মূল লক্ষ্য খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে যারা কাজ করছেন, তাদের মধ্যে সংযোগ ঘটানো এবং পারষ্পরিক তথ্য আদান-প্রদানে উৎসাহিত করা।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ড. কাওসার আফসানা ও ইউনিভার্সিটি অব গ্রনিংগেনের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. লেনসিংক বার্নার্দেস ওয়েন্ডার।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার সম্মেলনের প্রথম দিনে নারীর ক্ষমতায়ন ও এসডিজির ইন্টারসেকশন বিষয়ক একটি সেশনের সভাপতিত্ব করেন। 

সম্মেলনের প্রথম দিনে মূলবক্তা ছিলেন ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন অধ্যাপক ড. সাবিনা ফয়েজ রশীদ। 

সান্ধ্যকালীন আলোচনায় উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন ও আইসিডিডিআর,বি'র নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ।

দুই দিনের সম্মেলনে বিশেষজ্ঞরা পুষ্টি, খাদ্য নিরাপত্তা, জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও এসডিজি, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সম্মেলনের প্যানেলিস্ট ছিলেন রিসার্চ ইনিশিয়েটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. আখতার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও ড. ফেরদৌসী নাহার, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং ইথিওপিয়ার জার্মামে ভারপ্রাপ্ত কৃষিমন্ত্রী গারুমা চেগেন।