বঙ্গবন্ধু টানেলের কাছে যাত্রীবাহী বাস উল্টে একজনের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পতেঙ্গা প্রান্ত গোলচত্বরের মুখে যাত্রীবাহী বাস উল্টে একজনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে টানেলের ৩০০ গজ দূরে ওয়াই জংশনের পূর্ব পাশে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়।

নিহতের নাম আবুল হোসেন (৩৫)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী মরমঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানিয়েছে, বাসটি বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একজন বাসযাত্রীর মৃত্যু হয় এবং ১৫ জন যাত্রী আহত হয়। তাদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, “আহত বাসযাত্রীদের উদ্ধার করে আগ্রাবাদ শিশু হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।”