সায়েন্সল্যাবে আইডিয়াল-ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় প্রতিষ্ঠানেরই দুইজন করে শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার (২৬ নভেম্বর) দুপুরের পর দুই কলেজের কিছু শিক্ষার্থীদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু। তিনি বলেন, “প্রিয়াঙ্গন শপিং সেন্টারের সামনে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে থানায় নিয়ে আসে। অভিভাবক ও কলেজ প্রশাসনকে ডাকা হয়েছে। বর্তমানে সায়েন্স ল্যাবরেটরি পুরো এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রয়েছে।”