রাঙ্গামাটির কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে ওংশেহলা মারমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
মৃত ওংশেহলা মারমা কাপ্তাই উপজেলার রাইখালীর ২ নম্বর সীতাপাহাড় মারমাপাড়ার মংপুলু মারমার ছেলে। সে বেঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম জানান, জানান, মাঠ থেকে গবাদিপশু নিয়ে বাড়ি ফেরার সময় বন্য হাতির আক্রমণের শিকার হন ওই কিশোর।
হাতির আক্রমণে ঘটনাস্থলেই ওংশেহলা মারমা মারা যায় বলে জানান ইউপি সদস্য। মারচন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, “আমরা খবর শুনেছি এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।”