পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনসহ ফেরিডুবি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনসহ রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ ঘটনা ঘটে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম খালিদ মাহমুদ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরিটি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এলে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।