এবার ওয়ারীতে রেস্তোরাঁয় আগুন

ঢাকার ওয়ারীতে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১ মার্চ) রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার শহীদুল সুমন এ তথ্য নিশ্চিত করেন।

সংস্থাটি জানায়, রাত ১০টা ৩২ মিনিটে রেস্তোরাঁর অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কজি কটেজ নামক একটি ভবনে আগুন লেগে অন্তত ৪৬ জন নিহত হন।