চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের ওয়্যারহাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়্যার হাউজে শতাধিক ড্রাম কেমিক্যাল ছিল।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানা গেছে।