“চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার” আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, “মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে নানা প্রতারণার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এমনকি অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ এবং তাদের কিডনিসহ অঙ্গ-প্রত্যঙ্গ চুরির মতো গা শিউরে ওঠার মতো অভিযোগও রয়েছে।”
ডিবির প্রধান জানান, এসব অভিযোগের ভিত্তিতে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে রাতে বিস্তারিত জানানো হবে।