সিএমএম আদালতের সামনে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর পুরান ঢাকায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

রবিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় লাঠি হাতে নিয়ে “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করে তারা।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচির মধ্যে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সকাল ১০টার পর পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুরো এলাকাজুড়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।