দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৪ জনের নাম দিয়ে ও ৭৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রের করা ওই মামলায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আফসার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর উপজেলা চেয়ারম্যান মো. আফসার আলী ৫ আগস্ট তার বাসায় হামলার অভিযোগে থানায় মামলা করতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এ সময় তিনি ছাত্রজনতার চাপের মুখে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন।
মামলার আসামিরা হলেন- সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (৫৫), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আফসার আলী (৬১), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার (৪৫), তার পিএ মো. আব্দুল বাশার (৩৭), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুস সবুর (৬০), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইশান ইসলাম (৩৩), কলেজ পাড়ার মো. শাহ জাহান (৩৫), সাবেক ছাত্রলীগ নেতা মো. বাপ্পী সরকার (৩২), শহিদপাড়ার মো. সিমন ইসলাম (৩০), ছাত্রলীগ নেতা মো. নাসিরুল ইসলাম নয়ন, শহিদপাড়ার মো. নিলয় ইসলাম (২২), মো. মেহেদী হোসেন (২২), হাজিপাড়ার মো. রিয়াদ হোসেন (২২), আটগাঁও পশ্চিমপাড়ার মো. নাঈম ইসলাম (২৪), সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহ নেওয়াজ সৌরভ (২৮), শহিদপাড়ার মো. আশরাফুল ইসলাম আকাশ, আওয়ামী লীগ নেতা মো. ছুটি (৬০), সেতাবগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মো. শাওন ইসলাম (২৮), ছাত্রলীগ নেতা মো. হৃত্তিক হোসেন (২৪), মো. সমুদ্র ইসলাম (২৮), বড়মাঠ পাড়ার মো. সোহেল রানা (৪০), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী তুহিন (৩৯), রেলকলোনী পাড়ার মো. আরাফাত হোসেন জনি (২৮) ও বোচাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম লিটন (৩৮)।