রাষ্ট্রদূত: দক্ষিণ কোরিয়ার মডেল অনুসরণ করে বাংলাদেশও এগিয়ে যাবে

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ‘Korea’s Strategy for Economic Development and It’s lessons’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

সেমিনারে অংশগ্রহণ করেছেন বার্ডে চলমান আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার ১২টি দেশের প্রশিক্ষণার্থী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার, বিসিএস (শিক্ষা) ক্যাডার ও বার্ডের মোট ২২০ জন কর্মকর্তা। সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপনের সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত দেশটির অর্থনেতিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, “দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। দক্ষিণ কোরিয়ার অর্থনেতিক উন্নয়ন মডেল অনুসরণ করে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বাংলাদেশও দ্রুত অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারবে।”

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম এবং পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ, KOICA-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জাসু কিম (Junsu Kim) ও সিনিয়র ডেভেলপমেন্ট স্পেশালিস্ট বিশ্বজিৎ কুমার সরকার।

সমন্বয়কের দায়িত্বে ছিলেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। সেমিনার পরিচালক ও সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করেন যথাক্রমে যুগ্ম-পরিচালক জোনায়েদ রহিম ও উপ-পরিচালক সাইফুন নাহার।