ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম মহানগরে ৪৩টি স্পটে অভিযান চালিয়ে ১ লাখ ৭৩,৭০০ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ।
বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম মহানগরে ৪৩টি স্পটে বিআরটিএ মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্ট কর্তৃক রুটভায়ালোশেন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৭৭টি মামলায় ১ লাখ ৭৩,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।