এ বছর ভালোবাসা দিবসে ‘তামাশা’ না করার আহ্বান মৎস্য উপদেষ্টার!

জুলাই অভ্যুত্থানের শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।

উপদেষ্টা ফরিদা আখতার তার পোস্টে বলেছেন, “জুলাই-আগস্ট শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের ‘তামাশা’ না হয়।”

এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার সমালোচনায় সরব হয়েছেন।

উপদেষ্টা ফরিদা আখতারের ফেসবুক পোস্ট/স্ক্রিনশট

ফেসবুক আইডিটি থেকে উপদেষ্টার বিভিন্ন কর্মকাণ্ডের নিয়মিত আপডেট দেওয়া হয়। তবে ওই ফেসবুক আইডিটি তিনি নিজে ব্যবহার করেন কি-না সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।