ভারত থেকে এলো ১০,৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ১০,৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্তের অংশ হিসেবে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চালের আমদানি চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ৬,৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

এমভি এইচটি ইউনাইট জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং দ্রুত খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে।