৯ জেলায় বজ্রপাতসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে এখনও তাপপ্রবাহ চলমান রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও আবার বৃষ্টিও হচ্ছে। এরইমধ্যে দেশের ৯ জেলায় দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৬ মে) সকাল ৯টায় দেওয়া আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৯টা ৫০ মিনিট থেকে দুপুর ১টার মধ্যে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী ও সিলেট জেলার কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসম এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে।

বার্তায় আরও বলা হয়েছে, যেসব এলাকায় বৃষ্টি হবে সেসব এলাকায় বজ্রপাত হতে পারে। এর মধ্যে বজ্রপাত চলাকালে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ শব্দ শোনার সময় থেকে কমপক্ষে আধা ঘণ্টা ঘরেই থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

গত এপ্রিল ও চলতি মে মাসে বজ্রপাতে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই থেকে সাবধান করতেই আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া শুরু করেছে।