বরগুনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা গ্রামে পুকুরে ডুবে মারা দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) উপজেলার পাতাকাটা গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- পাতাকাটা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ (১০) ও রাসেল হোসেনের ছেলে ইয়াসিন (৯)।

স্থানীয়রা জানান, দুপুরে জুনায়েদ ও ইয়াসিন বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল। খেলার সময় হঠাৎ জুনায়েদ পুকুরে পড়ে গেলে ইয়াসিন তাকে বাঁচাতে গিয়ে পানিতে পড়ে যায়। উভয়েই পানিতে তলিয়ে যায়।

দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবার ও আত্মীয় স্বজনরা খুঁজতে শুরু করে। পরে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বগুড়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, “শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক পরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”