খিলক্ষেতে কভার্ড ভ্যানচাপায় ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে কভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নিহতদের একজন পুরুষ ও একজন নারী। তবে তাদের নাম-পরিচয় তৎক্ষণাৎ কিছুই জানাতে পারেনি পুলিশ।

রবিবার (৬ জুলাই) সকালে “লা মেরিডিয়ান” হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “আজ ভোরে সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি বর্তমানে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আমরা মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করবো।”