বান্দরবানে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ ম্রো নারীর মৃত্যু

বান্দরবান জেলার চিম্বুক এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজন ম্রো নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম‌্যান পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- রেংথেন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭) পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) মেনরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)

পু‌লিশ ও স্থানীয়র‌া জানায়, বৃষ্টির সময় পাড়ার এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার হঠাৎ বি‌স্ফো‌রিত হয়। ওখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে তিনজন ম্রো নারী ঘটনাস্থ‌লেই মারা যান। প‌রে স্থানীয়রা একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসেন। বাকি দুইজনের মরদেহ এখ‌নও ঘটনাস্থ‌লেই রয়েছে। প‌ড়ে থাকা বিদ‌্যু‌তের তার পু‌ড়ে গে‌ছে ব‌লেও জানায় তারা।

এ বিষ‌য়ে বান্দরবান চিম্বুক সড়‌কের ১২মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, “বিদ্যুতের ট্রান্সফরমার বিকট শব্দে বি‌স্ফোরণ হ‌য়, সেখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে ‌তারা নিহত হ‌য়ে‌ছেন।”

এ বিষ‌য়ে বান্দরবা‌নের পু‌লিশ সুপার (এসপি) মো. শ‌হিদুল্লাহ কাওছার জানান, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে তিনজন ম্রো নারী মারা গে‌ছেন। মরদেহ উদ্ধার কর‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।