ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে আইএসপিআর। এর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও ১৯ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছিল।
আইএসপিআর জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর “এফ-৭ বিজেআই” মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।