মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি বাংলা।

জানা গেছে, সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং এখনও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ২ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এই অবস্থায় সেখানে নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।