কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে রামুর রশিদনগর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।

নিহতলা হলেন, অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। অপরজনের পরিচয় জানা যায়নি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই চার যাত্রী কক্সবাজার শহরে যাচ্ছিলেন। পথে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এর আগেও ওই ক্রসিংয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।