জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে প্রায় ২৫%

নতুন অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে ৪৭৭ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যা গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪.৯০% বেশি। 

সোমবার (৪ আগস্ট) পণ্য রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৪,৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। তখন প্রবৃদ্ধি হয়েছিল ৮.৫%।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪.৬৭%বেশি। এছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটপণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্যের রপ্তানি গত জুলাই মাসে বেড়েছে।