স্বর্ণের দাম আবারও কমলো

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এ নিয়ে টানা দুই দিন স্বর্ণের দাম কমলো। সর্বশেষ সমন্বয়ে সবচেয়ে ভালো মানের স্বর্ণ (২২ ক্যারেট) প্রতি ভরিতে ২,২১৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুসের ঘোষণায় বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৪ টাকা।

এর সঙ্গে ৫% মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে।

দাম কমার পূর্ব পর্যন্ত স্বর্ণের দাম ছিল ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এদিকে, রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫,৪৮২ টাকা।

এর আগে, গত ২৮ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময়ও ভরিতে ২,২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করেই স্বর্ণের দাম নিয়মিতভাবে সমন্বয় করা হচ্ছে।