টাকার সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার (১৪ জুন) সকালে ইসলামী ব্যাংকের চলতি হিসাবে এ টাকা দেয় বাংলাদেশ ব্যাংক।
ফলে ব্যাংকটির চেক নিষ্পত্তি কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে।
সম্প্রতি, আমানত উত্তোলনের চাপ বেড়ে যাওয়ায় ব্যাংকটিতে নগদ অর্থের সংকট তীব্র হয়। এ পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছিল ইসলামী ব্যাংক।
প্রসঙ্গত, ঈদ-উল-আজহার আগে শেষ কর্মদিবসে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ব্যাংকটির পাঁচ পরিচালকই বাংলাদেশ ব্যাংক নিয়োগকৃত স্বতন্ত্র পরিচালক।
এ নিয়ে “সচেতন গ্রাহক ফোরাম” নামে একটি সংগঠনের ব্যানারে ব্যাংকটির চেয়ারম্যান অপসারণসহ সাত দফা দাবিতে আন্দোলনও চলমান রয়েছে।