আবার বাড়লো স্বর্ণের দাম

টানা চার দফায় দাম কমানোর পর আবার দ্বিতীয় দফায় স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

সোমবার (১৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৫,৫০০  টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাজুস। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম  ২,৩০,৪৪০ টাকা। ২১ ক্যারেট সোনার প্রতি ভরি এখন দাঁড়িয়েছে ২,২০,২৩৪ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১,৯০,০৮০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি মূল্য বেড়ে হয়েছে ১,৫৫,৩৮২ টাকা
এর আগে, সবশেষ ১৩ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে সাড়ে ৬,৫৯০ টাকা বাড়ানোর কথা জানায় সংগঠনটি।

এ নিয়ে জুন পর্যন্ত দেশের বাজারে ৭৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম।