২৪ ঘণ্টার ব্যবধানে আবার স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে স্বর্ণের দাম আবার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভরিতে ৩,৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। 

বাজুস জানিয়েছে, দেশে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় নতুন এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
 
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,১১, ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮২,০৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৮,৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনিয়ে এ বছর ৮৪ বারের মতো স্বর্ণের দাম নির্ধারণ করলো সংস্থাটি।