বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। মার্কিন ডলারের দুর্বলতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম সামান্য বেড়েছে।
বুধবার (২৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৫৬ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৪০ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে।
একই সময়ে আগস্ট মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪,০৩৮ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত এবং মূল্যস্ফীতি ও ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে ফেড চেয়ারম্যানের দিকনির্দেশনার দিকে এখন বিনিয়োগকারীদের নজর রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডলারের দুর্বলতা স্বর্ণের দাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখলেও আগামী দিনে মূল্যবান এই ধাতুর দামের গতিপথ নির্ধারণে ফেডের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত ও ভবিষ্যৎ নীতির ইঙ্গিত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।