বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত

ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় চরম অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম।

আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৩% কমে প্রতি আউন্স ৪,০৩০.৩৪ ডলারে নেমে গেছে। অন্যদিকে, আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তিতে মার্কিন ফিউচার গোল্ডের দাম ০.৪% হ্রাস পেয়ে ৪,০৯০.৫০ ডলারে স্থিতিশীল হয়েছে। 

রয়টার্স বলছে, মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সম্পর্কিত নীতি ও চাকরির নতুন রিপোর্টের অপেক্ষায় বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক অবস্থান নেওয়ায় স্বর্ণের দরপতন হয়েছে। 

আন্তর্জাতিক কমোডিটি রিসার্চ প্রতিষ্ঠান মারেক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, গত এক মাসেরও বেশি সময় ধরে স্বর্ণের বাজার ৪,০০০ থেকে ৪,২০০ ডলারের একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। 

এদিকে, দেশের বাজারে সর্বশেষ ৩১ জুলাই সকালে স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,২৩,০৭৪ টাকা। মঙ্গলবারও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।