টানা কয়েকবার দাম বাড়ার পর আজ দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৭,১১৫ টাকা কমেছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
দাম কমার পর আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা; সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
আজ মূল্যবৃদ্ধির আগে দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা; সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
এছাড়া আজ রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম এখন ৫,৩০৭ টাকা। ২১ ক্যারেটের দাম ৫,০৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪,৩৭৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৩,৩২৪ টাকা।